গোপন সুত্রে খবর পেয়ে চার জন জুয়াড়িকে গ্রেফতার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ কালিয়াচকের রাজনগর বাজার এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে রামফল চৌধুরী(৪৫) বাড়ি রাজনগর, বিক্রম মণ্ডল(২২) বাড়ি নয়াগ্রাম, রাফিক সেখ(৪৪) বাড়ি বিড়নগর, ফুলকুমার মণ্ডল(২৩) কে পুলিশ গ্রেফতার করে। তাদের প্রত্যেকের বাড়ি কালিয়াচক থানার অন্তর্গত বিভিন্ন এলাকায়। জুয়াড়িদের গোপন দেড়ায় হানা দিয়ে পুলিশ চারজনকে গ্রেফতার করলেও বাকি পাঁচ জন পালিয়ে যায়। ধৃতদের কাছে থেকে উদ্ধার হয়েছে ২০৬০ টাকার বোর্ডমানি। ধৃতদের বুধবার মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/_DDNjfwM9TA